জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নাজাত ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
২নভেম্বর শনিবার বিকেল ৪টায় জকিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় আয়োজকরা জানান, দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনস্থ জকিগঞ্জের ১১৭টি শাখাকেন্দ্রের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ৪ নভেম্বর দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান সফলের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেষ আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.কুতুব উদ্দিন।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন নাজাত ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাওছার আহমদ।
এ সমউ উপস্থিত ছিলেন নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল আহমদ, পরিচালক হাফিজুর রহমান দুলু, ছাইদুর রহমান, মারুফ আহমদ শাহীন, আখলাক আহমদ, বেলাল আহমদ, আমিনুল ইসলাম, আহমদ হোসাইন প্রমুখ।