জকিগঞ্জে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত

Spread the love

জকিগঞ্জ টিভি:: সারাদেশের ন্যায় জকিগঞ্জে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ৪৮ তম জাতীয় সমবায় দিবস।

‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল এগারোটায় আল ইহসান একাডেমীর শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবশনা ও জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি।

সকাল থেকেই নানা বয়সী নানা পেশার মানুষের উপস্থিতি আর সমবায়ের নানা শ্লোগানখচিত প্লে কার্ড-ফেস্টুনে ছেয়ে যায় উপজেলা প্রাঙ্গন।
সকাল সাড়ে এগারোটায় শুরু হয় র‍্যালি। উপজেলা প্রাঙ্গন প্রদক্ষিণ করে র‍্যালিটি উপজেলা অডিটোরিয়ামে মিলিত হয় আলোচনা সভায়।

উল্লেখ্য, র‍্যালি শেষে সমবায় প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা সমিতির সদস্যদের হাতে তৈরীকৃত ক্রিস্ট্রাল সামগ্রীর স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় অতিথিবৃন্দকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন সমবায়ী নেতৃবৃন্দ।

এম এ ফাত্তাহ ও শাহজাহান মো. সেলিমের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল হালিম, গীতা পাঠ করেন বিশ্বজিৎ চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: লোকমান উদ্দিন চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাও: আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী মো: খলিল উদ্দিন, রাজনৈতিক ব্যক্তিত্ব এম.এ.জি. বাবর, সমবায় বিষয়ক উপজেলা স্থায়ী কমিটির সদস্য আব্দুর রহমান, আওয়ামীলীগ জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) জকিগঞ্জ থানা সুশংকর পাল প্রমূখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমবায় অফিসার মো: রুহেল উদ্দিন।
বক্তব্য রাখেন মো: শওকত আলী, জাকির হোসাইন, মতিউর রহমান মতিক, মুছলেহ উদ্দিন সুহেল, জুবের আহমদ, এম আব্দুর রব, মো: জাফরুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দকে ক্রেস্ট দ্বারা সম্মান প্রদর্শন করা হয় এবং দিবসে অংশগ্রহণকারী সকল সমিতিকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *