জকিগঞ্জ টিভি:: এমপিওভূক্ত হওয়ায় জকিগঞ্জের গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় শুক্রবার শোকরিয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইছামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা মুহি উদ্দিন। মাওলানা আব্দুল বাছিতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা তালামীয সভাপতি আহমদ আল মঞ্জুর।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সহকারী অধ্যাপক আল মামুন, প্রভাষক মাওলানা এমাদ উদ্দিনসহ এলাকার সমাজসেবী ও বিশেষ ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাদ্রাসার সামগ্রিক উন্নয়নে এলাকাবাসীর আন্তরিকতা ও সহযোগিতা দরকার।