জকিগঞ্জ টিভি:: আর্ত মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত নাজাত ফাউন্ডেশন, সিলেট জকিগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান আগামী ৪নভেম্বর, রোজ সোমবার, দুপুর ১২.৩০ মিনিটে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উক্ত বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য কবি অধ্যাপক কবি কালাম আজাদ।
নাজাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান সমাজ সেবক কামাল আহমদ ও ব্যবস্থাপনা পরিচালক কাওছার আহমদ উক্ত অনুষ্ঠান কে সফল করতে জকিগঞ্জ উপজেলা বাসীকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
বিজ্ঞপ্তি