জকিগঞ্জ টিভি : (নোমান আহমদ, বারহাল প্রতিনিধি) :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ১১ বছর পূর্তী উৎসব উদযাপন করেছে বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃহত্তম সামাজিক ছাত্র সংগঠন “বারহাল ছাত্র পরিষদ” ।
আজ শুক্রবার বিকালে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহগলী বাসস্টেশনে কেক কাটা অনুষ্ঠান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ছদিওল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. ছদিওল ইকবাল। উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাস্টার এখলাছুর রহমান শিকদার, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এখলাছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল হক চৌধুরী, বারহাল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য তাজুল ইসলাম চৌধুরী স্বপন ও ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ, শাহিন আলম চৌধুরী।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শরীফ আহমদ তাপাদার। স্বাগত ভাষণ দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক আহমদ তাপাদার। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জাকিরুল ইসলাম, নোমান আহমদ, সাদিক আহমদ, মিলাদুর রহমান, তানভীর আহমদ, তারেক আহমদ, শাহীন আহমদ চৌধুরী ও এস এম আমিন, প্রমুখ। পরে বারহালের সাবেক চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরী ও প্রয়াত মুক্তিযোদ্ধা ছানন আহমদ চৌধুরীর আত্নার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল আমিন জিহাদ।
এসময় উপস্থিত ছিলেন কাজী জাহিদুর রহমান, জিয়াউর রহমান, নাহিদ আহমদ চৌ, মনসুর আহমদ,আব্দুল্লাহ আল রাজু, মামুনুর রশিদ চৌ, তারেক আজিজ, কলিম চৌ, সজল কান্তি, রেদোয়ান আহমদ চৌ, জুবায়ের আহমদ, কামিল আহমদ প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীতে বারহাল ছাত্র পরিষদের সাবেক ও র্বতমান সদস্যবৃন্ত উপস্থিত ছিলেন।