তৃতীয় ধাপে ইফজাল চৌধুরী ফাউন্ডেশনের উপহার পেল আরো ১১০ পরিবার

Spread the love

জকিগঞ্জ টিভি:: ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্টের অর্থায়নে ও মনসুরপুর উদীয়মান সমাজ কল্যান সংস্থার উদ্যোগে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন মনসুরপুর গ্রামের ১১০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে খাবার বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমসি একাডেমীর অধ্যক্ষ মো. আবু রায়হান, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী রিলন, ফাউন্ডেশনের সচিব কামাল আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলওয়ার হুসেন চৌধুরী, সহ-সভাপতি বাবার হুসাইন চৌধুরী, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী রাদু প্রমূখ।


সৈয়দ জাহিদুল আমিন শাওনের সঞ্চালনা ও ফারহাদুল ইসলাম চৌধুরীর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকপুর ইউপি চেয়ারম্যান মাহতাব হুসেন চৌধুরী।
এসময় বক্তারা করোনার দুর্যোগকালীন সময়ে আমেরিকা প্রবাসী ইফজাল আহমদ চৌধুরীর বিশেষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সকল বিত্তবানদের এভাবেই এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন। ফাউন্ডেশনের দায়িত্বশীলরা ইফজাল চৌধুরীর কর্ম পরিকল্পনা ও বিগত দিনের কার্যক্রম সম্পর্কে আলোকপাত ধরেন। আর নিত্যপ্রয়োজনীয় খাবার হাতে পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান গ্রহীতারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *