জকিগঞ্জে সদরপুর সমাজকল্যাণ সংস্থার যাত্রা শুরু সভাপতি আসাব, সম্পাদক জামিল

Spread the love

জকিগঞ্জ টিভি:: ‘কল্যাণ হোক মানুষের জন্য মানবতার জন্য’ এ শ্লোগানকে সামনে রেখে জকিগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পৌরসভাস্থ সদরপুর সমাজকল্যাণ সংস্থা।
১২০ সদস্য বিশিষ্ট সংস্থাটি আত্মপ্রকাশের পরই বুধবার একজন ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছে।

আর্তমানবতার সেবা করার লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার রাতে সদরপুর গ্রামের যুবক ও তরুণ সমাজের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্বসম্মতিক্রমে মাওলানা আসাব উদ্দিনকে সভাপতি, আফসর আহমদ, মামুনুর রশীদকে সহসভাপতি ও জামিল আহমদকে সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও ফজলুর রশীদকে কোষাধ্যক্ষ করে ১২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ১৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে সংস্থাটি।
প্রবাসী সদস্যদের সহযোগীতায় অসহায়-অসুস্থ মানুষকে সহায়তা, দারিদ্র্য শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি, এলাকার উন্নয়নসহ মানবিক কাজ করতে সংস্থাটি বদ্ধ পরিকর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *