
গত ২১ আগস্ট সিলেটি ভাষায় মাতখথা ফেসবুক গ্রুপের উদ্যোগে জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে ‘ফুলতলী ছাব বাড়ি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন গোটারগ্রামী, জকিগঞ্জ পৌর আল ইসলাহের সভাপতি কাজী হিফজুর রাহমান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা মুহাম্মাদ ফদ্বলুর রাহমান মানিকপুরী, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল বাছিত চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের নির্বাহী সদস্য মাওলানা মঈনুল হক, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু ছায়িদ মুহাম্মাদ আশিক, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মাদ হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সিলেটি ভাষায় মাতখথা গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন সলিম চৌধুরী এবং অত্র গ্রন্থের প্রকাশক রাযীন বিন সলিম চৌধুরী সহ প্রমূখ।