প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে জকিগঞ্জে দরিদ্র রোগীদের অনুদান প্রদান

Spread the love

প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে গরীব রোগাক্রান্তদের চিকিৎসার জন্য অনুদান বাবত মঞ্জুরীকৃত অর্থের চেক বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে ৪টায় জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদের হল রুমে রোগাক্রান্ত ব্যক্তিদের হাতে চেক তুলে দেন অতিথিরা।

কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ এর সভাপতিত্বে ও তানভীর আল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবিন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১৩ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুবক্রীড়া সম্পাদক ইকবাল আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, সিলেট জেলা যুবলীগ নেতা শাহিনুজ্জামান শাহিন, রাসেল আহমদ, মিঠুন মোহন, পারভেজ আলম, সাইদুর রহমান, নোমান আহমেদসহ স্থানীয়রা।

অনুষ্ঠানে ৫০ হাজার টাকা করে মোট ১২জন অসহায় রোগীর মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক বিতরণ করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *