জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর ঐক্য প্রক্রিয়া সম্পাদন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগষ্ট) ব্রিকলেন লন্ডনে নোমান আহমদ তাপাদার, মো: জিয়াউর রাহমান, জুয়েল আহমেদ চৌধুরী, শাহরিয়ার চৌধুরী ও বারিষ্টার সাইফ উদ্দিন খালেদের মধ্যস্থতায় উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে সমোঝোতা স্বাক্ষর করেন সভাপতি মো: জুবের আহমদ লস্কর, শেরওয়ান চৌধুরী, ও সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান চৌধুরী, মো: আবুল হুসেন।

সমোঝোতা স্বাক্ষরের পর উভয় কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে আটজন নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করা হয়। তারা হলেন শেরওয়ান চৌধুরী, মো: জুবের আহমদ লস্কর, আবুল হুসেন, মো: আতিকুর রহমান চৌধুরী, কামরুল হুসেইন দেলওয়ার, আবদুল্লাহ আল মাহমুদ ইমন, ফজলে আহমদ চৌধুরী একলিম ও জয়নুল আবেদীন। এই কমিটি নির্বাচন পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দুটি গ্রুপ ছিল। পরে কমিউনিটি নেতাদের মধ্যস্থতায় দুটি ঐক্য প্রক্রিয়া সম্পাদিত হলো।