নিজস্ব প্রতিবেদক:: বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মাওলানা শামসুদ্দোহা খান রাসেল। যে মক্তব থেকে শিক্ষাজীবন শুরু করেছিলেন সেই রাজনপুর জামে মসজিদের সম্মুখে আজ দুপুর ২ঘটিকায় তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলান হাফিজ আব্দুল ওয়াহাব। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।

এর আগে (২৪ জুলাই) শনিবার, রাত ৯ টায় করোনাক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও লতিফিয়া আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন উদীয়মান রাজনীতিবিদ, সমাজকর্মী ও লেখক হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি ছিল। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।