ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে সিলেটে ৭ জন গ্রেপ্তার

Spread the love

মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে সিলেটে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৭ জনকে গ্রেপ্তারের তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাপগঞ্জরের আশফাকুর রহমান (২২), রেজা হোসাইন (২০), সোহেল আহমদ (২৩), আবুল কাশেম (৩৫), শাহপরান এলাকার আলাউদ্দিন আলাল (৪৭), মোগলাবাজারের রাজন আহমদ (২৮), ও বিমানবন্দর এলাকার মোক্তার হোসেন মান্না (২৮)।
র‍্যাব-৯ এর অধিনায়ক জানান, শনিবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শাহরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

জানা যায়, গত ২২ জুলাই মধ্যরাতে সিলেটের লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রাধিন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজ করার সময় গ্যাসকূপের অতিরিক্ত ফায়ার ফ্লো হয়। তবে ওইরাতে ফেসবুকে অনেকেই প্রচার করেন, সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যে এই প্রচারণায় নগরী ও আশপাশের এলাকায় আতংক দেখা দেয়। উল্লেখ্য, গ্রেফতারকৃতরা গুজব ছড়ানোর দায় স্বীকার করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *