চলে গেলেন ফকির আলমগীর

Spread the love

নিউজ ডেস্ক:: একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০-৫৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।  ফকির আলমগীরের মত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে মাশুক আলমগীর রাজীব। এর আগে, শুক্রবার রাত ১০টার কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি।
করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই দুইদিন পরে তাকে কোভিড ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *