সভাপতি ইব্রাহিম কায়কোবাদ (ঢাবি), সাধারণ সম্পাদক সৌরভ দাস (শাবিপ্রবি)
এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫৩ সদস্য নিয়ে ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

জকিগঞ্জের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব জকিগঞ্জ (পুসাজ)’র ১ম কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নব্য প্রতিষ্ঠিত সংগঠনটি ৫৩ সদস্য নিয়ে ১ম কার্যনির্বাহী কমিটি গঠন করে। সর্বসম্মতভাবে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম কায়কোবাদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাধারণ সম্পাদক সৌরভ দাস (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সুজন (সিকৃবি) ও কোষাধ্যক্ষ হিসেবে ফাহাদুল ইসলাম ছদিওল (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই জকিগঞ্জের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়মুখী করার উদ্দেশ্যেে এই সংগঠন কাজ করছে।
বিজ্ঞপ্তি