
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিনের কার্যক্রম আগামীকাল সোমবার (১২ জুলাই) থেকে শুরু হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এটি চলমান থাকবে। তবে, সরকারি ছুটির দিন বন্ধ থাকবে ভ্যাকসিন দেয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিবন্ধন ছাড়া এবং এসএমএস পাওয়া ব্যতীত কেউ টিকা পাবেন না। এছাড়া, সুরক্ষা অ্যাপসে নিবন্ধন প্রক্রিয়া শেষে এসএমএস পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেও বলা হয়েছে। প্রসঙ্গত, টিকার সংকট দেখা দেয়ায় দীর্ঘদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ছিল টিকাদান কার্যক্রম। ফলে টিকা গ্রহণে আগ্রহী অনেককেই দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে এবার আশার খবর শুনালো জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।