
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের স্বাস্থ্যবিধি উপেক্ষা ও বিনা কারনে বাইরে বের হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক ৯টি মামলা দিয়ে মোট ১৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) জকিগঞ্জ পৌর এলাকায় দীর্ঘ অভিযান শেষে এই অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস।
জকিগঞ্জ শহরসহ আশপাশের বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, মাস্ক ছাড়াই অবাধে ঘোরা-ফেরা করছেন সাধারণ মানুষ। বাজারগুলোতে কোন প্রয়োজনীয় কারণ ছাড়াই বিভিন্ন অজুহাতে বের হতে দেখা গেছ বেশিরভাগ লোকজনকে। এদিকে, অভিযান শেষে পল্লব হোম দাস জানান- ‘প্রান্তিক লোকজনকে আমরা জরিমানা করতে চাই না, কিন্তু বারবার অনুরোধের পরও সাড়া না পেয়ে বাধ্য হয়ে শাস্তি দিতে হয়।’