
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩ জনের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জকিগঞ্জ টিভিকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- বুধবার ৬ জন করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করালে এর মধ্যে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। বর্তমানে জকিগঞ্জে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৩০১ জন।
এদিকে, করোনা সংক্রমণ রুখতে সারাদেশের ন্যায় জকিগঞ্জে চলছে লকডাউন। তবে নানা অজুহাতে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কমছেই না। প্রতিদিন করোনা পূর্বের রেকর্ড ভাঙছে বলে এখনই সকলকে সচেতন থাকার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।