আরব আমিরাতে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের তৃতীয় বর্ষপূর্তি পালিত

Spread the love

সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে,
সংগঠনের সভাপতি সেলিম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের নবাগত সদস্য আব্দুল হালিম,

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা মারুফ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, সহ দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম আশুক, সিনিয়র সদস্য আহমেদ নাসির, আরোও উপস্থিত ছিলেন পরিষদের নবাগত সদস্য রাহেল আহমদ, প্রমুখ।

কেক কেটে পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে, এবং পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *