ফাইনালে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল-আর্জেন্টিনার
ফলে ফুটবলপ্রেমিদের চাওয়া, এই ম্যাচে জিতুক আর্জেন্টিনা।

নিউজ ডেস্ক:: এবার কোপা আমেরিকার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। আগামীকাল সকাল ৭ টায় কলম্বিয়ার বিপক্ষে মেসিদের এই কঠিন পরীক্ষা। যদিও পরিসংখ্যান বলছে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ১৯৪৫ সালে দুই পক্ষের প্রথম ম্যাচে। যাতে ৯-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তারা। ম্যাচটি ছিল কোপা আমেরিকার ম্যাচ। চলতি কোপায় এ পর্যন্ত ৫ ম্যাচে কোনটিতেই হারেনি মেসিরা। অন্যদিকে দুটি পরাজয় আছে কলম্বিয়ার। ফলে বেশ আত্মবিশ্বাসী আর্জেন্টিনাইনরা। এদিকে, চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি খেলা দেখতে মুখিয়ে আছেন কোটি দর্শক। ফলে সকলেরই চাওয়া, এই ম্যাচে জিতুক আর্জেন্টিনা। তবেই ফাইনালে দেখা হবে দুই দলের।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ- মার্টিনেজ, আকুনা, রোমেরো, ওটামেন্ডি, মোলিনা, ডি পল, প্যারাদেস, চেলসো, মেসি, লাউতারো, ডি মারিয়া।