
জকিগঞ্জ টিভি:: বর্তমান দুর্যোগকালীন সময়ে গবাদি পশুর জন্য খাদ্য বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (পিআইও)। সোমবার (৬ জুন) দুপুরে উপজেলা প্রাঙ্গণে খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমূখ। আতাউর রহমান জানান- ৩৪ জনকে ৫০ কেজি করে গো-খাদ্য দেয়া হয়েছে।