জকিগঞ্জে চলছে সরকারী খাদ্য বিতরণ কার্যক্রম ; ‘৩৩৩’ এ কল দিলেই মিলবে সহায়তা

Spread the love

ইউএনও, স্থানীয় জনপ্রতিনিধির সাথেও যোগাযোগ করা যাবে সহায়তার জন্য

ইতোমধ্যে বারঠাকুরী, কাজলসার, সুলতানপুরসহ বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:: করোনার প্রাদুুর্ভাবে সবখানেই প্রতিকূলতা। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকলের দুয়ারে আঘাত হেনেছে অদৃশ্য ভাইরাসটি। সংক্রমণ রুখতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এরই মাঝে কর্মহীন ও বিপাকে পড়া মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। চাকুরী হারিয়ে শহর ছেড়ে গ্রামে ফিরছে মানুষ, শ্রমজীবীরা কাজে যেতে পারছে না বলে দিনাতিপাত করছে নিদারুণ কষ্টে। এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কেউ খাদ্যকষ্টে থাকলে ৩৩৩ নম্বরে কল করে জানালেই মিলবে সহায়তা। সারাদেশের ন্যায় জকিগঞ্জেও শুরু হয়েছে এই কার্যক্রম।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ টিভিকে জানিয়েছেন, ‘৩৩৩ অথবা ইউএনও’র নম্বরে কল করলেই দরিদ্র মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধের সাথেও সহায়তার জন্য যোগাযোগ করা যাবে। ইতোমধ্যে জকিগঞ্জের বারঠাকুরী, কাজলসার, সুলতানপুরসহ বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম শুরু হয়েছে।’ প্রাপ্ত খাদ্য জকিগঞ্জের জন্য পর্যাপ্ত কি না? প্রতিবেদকের এমন প্রশ্নে ইউএনও জানান- ‘এটি চলমান প্রক্রিয়া। এই মুহূর্তে যা আছে তা পর্যাপ্ত। তবে ধারাবাহিকভাবে আরো সহায়তা আসবে।’
প্রসঙ্গত, প্রত্যেককে চাল, ডাল, তৈলসহ ১০০০ টাকা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাবার এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রদান করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *