জকিগঞ্জে বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা ; দরিদ্ররা টেস্ট করাতে পারবেন বিনামূল্যে

Spread the love

গত দুইদিনে জকিগঞ্জে করোনা পজিটিভ এসেছে ৯ জন রোগীর।

এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জকিগঞ্জ টিভিকে জানিয়েছেন- করোনা টেস্ট করাতে মানুষের মাঝে বেশ অনাগ্রহ রয়েছে।

জকিগঞ্জ টিভি:: সারাদেশে চলছে করোনার উর্ধ্বমুখী সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়াচ্ছে পূর্বের রেকর্ড। সিলেটের জকিগঞ্জেও আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্যমতে গত দুইদিনে জকিগঞ্জে করোনা পজিটিভ এসেছে ৯ জন রোগীর। রবিবার ৯ জনের করোনা টেস্ট করা হলে পজিটিভ আসে ৫জনের এবং সোমবার ৮ জনের মধ্যে ৪ জনেরই পজিটিভ আসে। উপসর্গ থাকায় এর মধ্যে ৩জনকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জকিগঞ্জ টিভিকে জানিয়েছেন- করোনা টেস্ট করাতে মানুষের মাঝে বেশ অনাগ্রহ রয়েছে। তবে যারাই উপসর্গ নিয়ে আসছেন আমরা টেস্ট করাতে উৎসাহিত করছি। তিনি আরো জানান- করোনা টেস্টের নির্ধারিত ফি ১০০ টাকা। তবে দরিদ্র মানুষের বিনামূল্যে টেস্ট করার সুযোগ রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *