জকিগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত-৭

Spread the love

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে সিলেটে প্রেরণ

নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান।

জকিগঞ্জ টিভি:: সিলেটের প্রান্তিক জনপদ জকিগঞ্জে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের দেহে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জকিগঞ্জ টিভিকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- গতকাল মঙ্গলবার ৪ জন এবং আজ বুধবার ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর গত দুদিনে করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করিয়েছেন ১৫ জন। এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ৫ জন ভর্তি হলেও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ডা. আব্দুল্লাহ আল মেহেদী। বিশেষজ্ঞরা মনে করছেন জকিগঞ্জে করোনা সংক্রমণ রুখতে সবাইকে কঠোর সচেতনতা অবলম্বনের পাশাপাশি করোনা উপসর্গ দেখা দিলে টেস্ট করানোর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *