
লকডাউনের তৃতীয় দিনেও সরব প্রশাসন
বাইরে বের হওয়ার প্রবণতা বাড়লেও পুলিশী জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন পথচারীরা।
জকিগঞ্জ টিভি:: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে। শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানা ও অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৮টি মামলায় ৬হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ৫ জনকে আটকও করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ সাথে নিয়ে পৃথকভাবে অভিযান পরিচালনা করলে লকডাউন অমান্যের দায়ে এই জরিমানা আদায় করা হয়। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিধান চন্দ্রসহ আরো অনেকেই। এদিকে, লকডাউনের তৃতীয় দিনে বাইরে মানুষের উপস্থিতি তুলনামূলক বাড়তে দেখা গেছে। তবে অপ্রয়োজনে বাইরে বের হলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে দেখা গেছে পথচারীদের।