লকডাউনের দ্বিতীয় দিনে জকিগঞ্জে ৭ মামলায় ৪ হাজার ৫শ টাকা জরিমানা

Spread the love

দিনভর বৃষ্টি থাকায় বাইরে মানুষের চলাচল ছিল হাতেগানা

অটোরিকশা, বাইসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করলেও গণপরিবহনকে চলাচল করতে দেখা যায়নি।

জকিগঞ্জ টিভি:: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে। শুক্রবার (২ জুলাই) কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানা ও অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৭টি মামলায় ৪হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃষ্টিস্নাত দুপুরে জকিগঞ্জে কলিগঞ্জ বাজার থেকে ছবিটি তুলা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ সাথে নিয়ে পৃথকভাবে অভিযান পরিচালনা করলে লকডাউন অমান্যের দায়ে এই জরিমানা আদায় করা হয়। এদিকে, লকডাউনের দ্বিতীয় দিনে দিনভর বৃষ্টি থাকায় বাইরে মানুষের উপস্থিতি ছিল একেবারেই হাতেগোনা। তবে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে মানুষের চলাচল। উপজেলার বিভিন্ন সড়কে অটোরিকশা, সাইকেল ও ছোট যানবাহন থাকলেও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *