জকিগঞ্জে পুলিশের অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ আটক-১

Spread the love

নিউজ ডেস্ক:: অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২ জুলাই) ভোরে উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পূর্ব লোহারমহল এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী জাকারিয়া আহমদ (২২) পূর্ব লোহারমহল গ্রামের হারিছ আলী পুত্র।
শুক্রবার ভোরের অভিযানটি পরিচালনা করেন জকিগঞ্জ থানার এস আই তন্ময় কান্তি দাসের নেতৃত্বে একদল পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম জকিগঞ্জ টিভিকে জানান, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আমরা মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদকের মদদদাতা কাউকেই ছাড় দেবো না।’ এ ক্ষেত্রে তিনি জকিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *