লকডাউন কার্যকরে প্রয়োজনে আরো কঠোর হবে প্রশাসন

Spread the love

স্টাফ রিপোর্টার:: করোনা সংক্রমণ রোধকল্পে সারাদেশে চলছে সাতদিনের কঠোর লকডাউন। ইতোমধ্যেই শেষ হয়েছে লকডাউনের ১ম দিন। জকিগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা ও অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ১২ টি মামলায় প্রায় ১৫হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে আইন অমান্যকারীদের৷

প্রথম দিনে ১২ মামলায় ১৪,৯০০ টাকা জরিমানা।

সবাইকে সরকারী বিধিনিষেধ মেনে চলার আহ্বান প্রশাসনের।

সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার অভিযান পরিচালনা করেন। পরে দুপুরে সহকারী কমিশনার ভূমি পল্লব হোম দাসের নেতৃত্বে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারসহ বিজিবি’র একটি টিম শাহগলী, আটগ্রাম, রতনগঞ্জসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এসময় মানুষকে সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তারা। এদিকে, জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হুসেন সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন- ‘লকডাউনের প্রথম দিন জকিগঞ্জের মানুষ সরকারী বিধিনিষেধ পালনে বেশ আন্তরিক ছিলেন। আমি আশা রাখবো প্রত্যেকে আরো সচেতন হবেন এবং করোনার ছোবল থেকে নিজেকে, পরিবারকে এবং আশপাশের সবাইকে মুক্ত রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।’

সহকারী কমিশনার ভূমি পল্লব হোম দাস সাংবাদিকদের জানান, ‘আমরা আজকে অভিযান পরিচালনা করেছি, এটি অব্যাহত থাকবে। সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে আরো কঠোরতা অবলম্বন করা হবে।’
থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম খান জানান- ‘উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছেন। লকডাউন কার্যকরে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *