লকডাউনের প্রথম দিনে জকিগঞ্জে ১২ মামলায় জরিমানা ১৪হাজার ৯শ টাকা

Spread the love

যানবাহন না থাকলেও উৎসুক মানুষকে ভিড় করতে দেখা গেছে হাট-বাজারে।

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস জানিয়েছেন, লকডাউনে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসন কঠোরভাবে কাজ করে যাচ্ছে। কোনভাবেই কেউ সরকারের নির্দেশনা অমান্য করতে পারবেনা।

জকিগঞ্জ টিভি:: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধকল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সমগ্র দেশে কঠোর লকডাউন পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানা ও অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ১২টি মামলা করে ১৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি আক্তার সকালে বিজিবি ও পুলিশ সাথে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে ৩টি মামলায় ৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। পরে, দুপুর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ সাথে নিয়ে আরও ৯টি মামলায় আদায় করেন মোট ১১ হাজার ৪শ টাকা জরিমানা । এদিকে, লকডাউনের প্রথম দিনে উপজেলার বিভিন্ন সড়কে হাতেগোনা অটোরিকশা, সাইকেল, ছোট যানবাহন থাকলেও বেশিরভাগ সময়ই ছিল ফাঁকা সড়ক। তবে প্রয়োজন ছাড়াই উৎসুক মানুষকে বাইরে বের হতে দেখা গেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *