এস.আই. মোহন রায়ের নেতৃত্বে সফল অভিযান
মাদকসম্রাট মস্তাক গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি।
জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নাধীন বালিগ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে মাদক সম্রাটখ্যাত মস্তাক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ জুন (শুক্রবার) জকিগঞ্জ থানা পুলিশের সাব-ইনসপেক্টর মোহন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে কৌশলে অভিযান চালালে দিন-দুপুরে তাকে আটক করতে সক্ষম হন। জানা গেছে, অভিযুক্ত মস্তাক মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং বহুদিন থেকে পালিয়ে বেড়াচ্ছিলো সে। মস্তাক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং এলাকার যুবসমাজ ধ্বংসের অন্যতম কারিগর ছিলো বলে দাবি করেছেন স্থানীয়রা।
