সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড তালামীযের কাউন্সিল সম্পন্ন

Spread the love

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরাধীন ২২ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১২ জুন, শনিবার, বিকাল ৫টায়, উপশহরস্থ দি কুরআনিক হোম’র কনফারেন্স হলে কাউন্সিল অনুষ্ঠিত হয়।শাখা সভাপতি এফ কে জুনেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া আহমদের উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পিয়ার হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ-সভাপতি মো. আতিকুর রহমান সাকের, সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, অফিস সম্পাদক মাহবুবুর রহমান ও সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন তালুকদার। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এস এম জাকারিয়া আহমদকে সভাপতি, মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও শুয়াইবুর রহমান আদিলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি হাফিজ জামিল আহমদ, কাওসার আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, তায়েফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক তাহমিদ খান, সহ-প্রচার সম্পাদক আব্দুল হামিদ, অর্থ সম্পাদক তানভীর হোসাইন, অফিস সম্পাদক আব্দুল মজিদ খালেদ, সহ-অফিস সম্পাদক মিছবাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মির্জা ফাহিমুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক রাসেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনজুর আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মারজান আহমদ, সদস্য সুমন আহমদ, ত্বাকী আমান, আতিকুর রহমান পাবেল, মারুফ আহমদ, ইমামুল হক বাছির, রিফাত আহমদ, রাসেদ মুস্তফা সাকিব, মিনহাজ আহমদ, জহির আহমদ, ফাদিল আহমদ, নাবিল আহমদ ও মো.আবু তাহের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *