তৈরী হচ্ছে দিনমজুর আব্দুল কুদ্দুসের স্বপ্নের ঘর ; ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন উয়াশার গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল কুদ্দুস। শারীরিকভাবে দুর্বল প্রকৃতির হলেও স্ত্রী আর তিন সন্তানের মুখে দুই বেলা আহার তুলে দিতে প্রতিদিন নামেন সংগ্রামে, জীবন সংগ্রাম। দিনভর কাজ করে আয়কৃত টাকায় কোনমতে চলে যায় তার দিন। কিন্তু বসবাসের অনুপযোগী হয়ে ওঠা জরাজীর্ণ ঘরটি আব্দুল কুদ্দুসের পরিবারের জন্য আতঙ্কের কারণ। মেরামত কিংবা নতুন করে তৈরীর স্বপ্ন থাকলেও সাধ্যের মাপকাঠির কাছে তা অধরাই থেকে গেছে। তবে সম্প্রতি পূর্ণ হতে চলেছে আব্দুল কুদ্দুসের স্বপ্ন।

নতুন করে ঘর তৈরীর স্বপ্ন থাকলেও সাধ্যের মাপকাঠির কাছে তা অধরাই থেকে গেছে।

তবে এবার পূর্ণ হতে চলেছে দিনমজুর আব্দুল কুদ্দুসের স্বপ্ন।


বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুনুর রশীদের মাধ্যমে জেনে জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান ঘরটি দেখে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট লিখেন। অতপর নেয়া হয় ঘর তৈরীর উদ্যোগ। লেখক ও গবেষক, লন্ডন প্রবাসী মাওলানা কবি আব্দুল আউয়াল হেলালসহ অনেকেই সহযোগিতার হাত সম্প্রসারিত করলে বাজেট পূর্ণ হতে থাকে।

শুক্রবার বাদ জুম’আ ঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কালিগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান তাপাদার, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা হারুনুর রশীদ, জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবী মাওলানা আহমদ ছিদ্দীক চৌধুরী হাছান, ব্যবসায়ী ও সমাজকর্মী আব্দুস সালাম, জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহীদ আহমদ , জকিগঞ্জ টিভির প্রতিনিধি আহমদ হোসাইন আইমান প্রমুখ ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *