
জকিগঞ্জ পৌরসভার সামাজিক সেবামূলক সংগঠন “বৃহত্তর বিলেরবন্দ ইসলামি সমাজ কল্যাণ পরিষদ” -এর নব কমিটি গত ৪ জুন ২০২১, শুক্রবার, বিলেরবন্দ মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সভায় আহবায়ক কমিটি, এক কার্যকরী পরিষদের ঘোষণা করেন।
আহবায়ক কমিটির প্রধান জনাব মুহিবুর রহমান মাখন এর সভাপতিত্বে ও মাস্টার ছালিক আমীন এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
নব কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান আনোয়ারুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক আনসারী, সহ-সভাপতি মাওলানা আবুল কালাম। সাধারণ সম্পাদক ছালিক আমীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক আজমল ইসলাম। সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, অর্থ সম্পাদক ছাদিকুর রহমান মারুফ, প্রচার সম্পাদক বুরহান উদ্দিন সাবুল, সহ-প্রচার সম্পাদক কাইয়ুম আহমদ, অফিস সম্পাদক সেলিম আহমদ, সহ-অফিস সম্পাদক মিশকাতুর রহমান ওমার, সমাজ কল্যাণ সম্পাদক হাসান আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান মিলাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসাইন রুবেল, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন রুহুল, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন সবুজ, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তারেক রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আবুবকর সিদ্দিক মুরাদী, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক গুলজার খাঁন, পাঠাগার সম্পাদক কামরুল ইসলাম, সহ-পাঠাগার সম্পাদক ইমরান আহমদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সুমন আহমদ জাবু, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, ধর্ম সম্পাদক মোঃ আবু তাহের, সহ-ধর্ম সম্পাদক রেদ্বওয়ান আহমদ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, আলী আহমদ চৌধুরী টিপু, রুবেল আহমদ, আবু বক্কর লিটন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালিক আনসারী, মাওলানা আবুল কালাম, সাংবাদিক এনামুল হক মুন্না।
উপস্থিত ছিলেন মাসুক আহমদ, আব্দুল জলিল জলু, আব্দুল খালিক, মো: শাহিন আহমদ, কবির আহমদ, মো: সাজন আহমদ, আহমদ আল হাসান, রেদ্বওয়ানুর রহমান, দেলওয়ার আহমদ দিলু, আমিনুল ইসলাম আমিন প্রমূখ।