
সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭ আটগ্রাম শাখার নতুন অফিস গত ২৮ মে শুক্রবার বাদ মাগরিব আটগ্রাম বাস স্টেশনস্থ শাখার নতুন অফিসে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মোঃ নুরুল ইসলাম ও আটগ্রাম বাসস্টেশন বাজার কমিটির সেক্রেটারি মোঃ মাহতাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং শাখার উপদেষ্টা মাষ্টার সাব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মকবুল হুসেন মখই মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস স্ট্যাশন বাজার কমিটির সভাপতি আব্দুল হান্নান, বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের দেশীয় প্রকল্প বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল মালেক আনিস, নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিটন আহমদ, কাজলসার ইউনিয়ন আল ইসলাহর সেক্রেটারি মাওলানা জবরুল ইসলাম, মহানগর ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আবুল কাহের মাসুদ, দুবাই প্রবাসী ফেরদৌস আহমদ, সৌদি আরব প্রবাসী আলা উদ্দিন, কাজলসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর, যুবদল নেতা নজরুল ইসলাম নজির, কালিগঞ্জ বাজার স্মার্ট কসমেটিকসের স্বত্বাধিকারী সাব্বির আহমদ, ইউনিয়ন ছাত্রলীগকর্মী তানিম আহমদ, বদরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র শাখার সহসভাপতি শিহাব উদ্দিন সাবু, সেক্রেটারি আলী হুসেন, সাবেক কোষাধ্যক্ষ সেলিম আহমদ, আব্দুল হক, কোষাধ্যক্ষ সাবু আহমদ, সদস্য মাছুম আহমদ, ইকবাল আহমদ, আব্দুর রহীম প্রমুখ।