জকিগঞ্জে আল-হাবিব লতিফিয়াহ কমপ্লেক্সের উদ্বোধন

Spread the love

জকিগঞ্জ টিভি:: অদ্য মঙ্গলবার (১লা জুন) বাদ যোহর গণিপুর ছাহেববাড়ীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল-হাবিব লতিফিয়া কমপ্লেক্স।

কমপ্লেক্স এর ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী’র সভাপতিত্বে উদ্বোধনী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র সুযোগ্য ছাহেবজাদা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ ক্বারী ফুরকান আহমদের কোরআন তেলাওয়াত ও মনির উদ্দিনের না’তে রাসূল (সা.) পরিবেশনার মধ্য দিয়ে সূচিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুন নূর, হাফিজ ছয়ফুল্লাহ, আব্দুস সালাম, হাফিজ মোস্তাক আহমদ, আশরাফ উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, সৈয়দ রেদোয়ান আহমদ, সৈয়দ আবু সুফিয়ান প্রমূখ।

এসময় বক্তারা প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন- ‘দ্বীনের আলো সমাজের সর্বত্র ছড়িয়ে দেয়ার পাশাপাশি দেশ ও দশের কল্যাণের নিমিত্তে সুনাগরিক গড়ে তুলতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ উল্লেখ্য, গণিপুরী ছাহেবের সুযোগ্য ছাহেবজাদা হযরত মাওলানা ফজলে হক ছাহেবের ছেলে মাওলানা মোহাম্মদ ফখরুল হাসান রুতবাহসহ পরিবারের সদস্যদের পাশাপাশি বৃটেন- আমেরিকার প্রবাসে থাকা আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি গড়ে উঠছে।

এদিকে, মাদ্রাসা উদ্বোধনের দিনে অসহায় মানুষের সাহায্যার্থে ঠেলাগাড়িও বিতরণ করা হয়। পরে গণিপুরি ছাহেব (রহ).’র মাজার জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

এর আগে সকাল ১০টা থেকে আল-হাবিব লতিফিয়া কমপ্লেক্স এর হিফজ বিভাগে আবাসিক এতিম ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হলে নবনির্মিত ক্যাম্পাসটি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ঝরে পড়ার দ্বারপ্রান্ত থেকে উঠে আসা এই শিক্ষার্থীদের আগামী দিন রাঙিয়ে তুলবে আল-হাবীব লতিফিয়াহ কমপ্লেক্স, এমনটাই প্রত্যাশা সকলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *