শনিবার কালিগঞ্জে অনুষ্ঠিত হবে ২০ তম আহমদ আল আলম মিনিবার ফুটবল টুর্নামেন্ট

Spread the love

আগামী ২৬ ডিসেম্বর শনিবার দুপুর ২.০০ ঘটিকার সময় স্থানীয় কালিগঞ্জ বাজারের পূর্ব মাঠে অনুষ্ঠিত হবে ২০তম আহমদ আল আলম মিনিবার ফুটবল টুর্নামেন্ট।

খেলা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন পূর্ব কালিগঞ্জ একতা যুব সমাজ কল্যাণ সংস্থার কো চেয়ারম্যান কাজী শিবির আহমদ।

এডভোকেট রুহুল আমিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী আহমদ আল আলম, জকিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য কাওছার আহমদ, জকিগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য শাহান আলম, ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার তালুকদার, দুলাল আমদ, সেলিম আহমদ, মনছর আলম, মিজানুর রহমান প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *