জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের ১০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে চ্যারিটি সংস্থা স্মাইলজ ইউকে। বুধবার দুপুরে লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের কনফারেন্স হলে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর।
মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছামিয়ান হোসেন খান। সঙ্গীত পরিবেশন করেন আহমদ আল মাহফুজ ও সৈয়দ ইশতিয়াক আহমদ নাঈম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মাইলজ বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার মো. সিরাজুল ইসলাম তাপাদার সেলিম। বৃত্তি গ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাফিয়া জান্নাত চৌধুরী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডাক্তার মাঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছালিক আহমদ চৌধুরী, আটগ্রাম আমজদিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুছ সবুর প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর।

উল্লেখ্য, ১০ জন মেধাবী শিক্ষার্থীকে উৎসাহ প্রদানের লক্ষ্যে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেছে সংস্থাটি৷ অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে কাজ করে নজির গড়েছে স্মাইলজ৷ আগামী দিনে এই কার্যক্রম অব্যাহত থাকলে সংস্থাটি সমাজে ব্যাপকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তারা।