ধর্মঘটের প্রভাব জকিগঞ্জে : দুর্ভোগে সাধারণ মানুষ

Spread the love

পাথর উত্তোলনের অনুমোদনের দাবীতে পরিবহন শ্রমিকদের ডাকে সিলেট বিভাগ জুড়ে চলছে টানা তিনদিনের ধর্মঘট। এর প্রভাব পড়েছে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে। সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায় গণপরিবহন না থাকায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকেই হেঁটে রওয়ানা দিয়েছেন গন্তব্যে। তবে ধর্মঘটের সুযোগ নিয়ে মোটরচালিত রিক্সা ও টমটমগুলোতে অত্যধিক ভাড়া দাবী করায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

সড়কে গণপরিবহন না থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। জকিগঞ্জ বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়া রবিউল জানান- ব্যবসায়িক কাজে শহরে যাওয়ার প্রয়োজন ছিলো। কিন্তু যানবাহন না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে।’

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি নিয়ে (২২ ডিসেম্বর) মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘট সফলের লক্ষ্যে রাজপথে রয়েছে পরিবহন শ্রমিকরা। উপজেলার বিভিন্ন এলাকায় ধর্মঘট সফলে গাড়ি আটকাতে দেখা গেছে অনেক অবরোধকারীদের। প্রসঙ্গত, একই দাবিতে গত ৯ ডিসেম্বর থেকে দুই দিন সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হয়। দাবি আদায় না হওয়ায় পরবর্তী কর্মসূচি হিসেবে ৭২ঘণ্টার ধর্মঘট ডাক দিয়েছে পাথর সংশ্লিষ্টরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *