
জকিগঞ্জ টিভি:: শীঘ্রই প্রকাশিত হচ্ছে মাস্টার মো. আব্দুশ শাকুরের লেখা স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘স্মৃতির দর্পনে ইছামতি’।
লেখক মাস্টার আবদুশ শাকুর ১৯৩৭ খ্রিস্টাব্দে জকিগঞ্জের সারংদেব মৌজার হাজারীচক গ্রামে জন্মগ্রহন করেন। কর্ম জীবনের পুরো সময় তিনি শিক্ষকতা করেছেন বিভিন্ন প্রাইমারী স্কুলে।
একজন সফল শিক্ষক হিসেবে সুনাম কুঁড়িয়েছেন সর্বত্র। তাঁর লেখা স্মৃতিচারণমুলক গ্রন্থ স্মৃতির দর্পনে ইছামতি শীঘ্রই পাঠকের হাতে পৌঁছবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল আউয়াল হেলাল।
গ্রন্থটি সম্পাদনা করেছেন এজেএম শিহাব এবং প্রকাশ করছে জকিগনজ লেখক পরিষদ।