সফল ও শ্রেষ্ঠ নিকাহ-তালাক রেজিষ্ট্রার ও কাজী হিসাবে বিশেষ অবদানের জন্য বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২০ অর্জন করেছেন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার ও কাজী মাওলানা মো: আব্দুছ ছোবহান।
(২১ ডিসেম্বর) সোমবার ঢাকার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কতৃক আয়োজিত ‘বিজয়ের ৪৯বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাছাইকৃত দেশের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের পুরস্কৃত করা হয়।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যলয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ এর সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হুসেন ও আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার এডিশনাল এসপি মো. নুরুল ইসলাম বিপিএমসহ গুণীজনদের হাত থেকে এসময় এ্যাওয়ার্ড গ্রহণ করেন কাজী মাওলানা মো: আব্দুছ ছোবহান।
