
জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকার তরুণ ছাত্রদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “নিড ফর সোসাইটি অর্গানাইজেশন” এর ২০২১ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন সম্পন্ন হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব কাজী মেজবাউল হক রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাজী মনসুর আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিঃ নাবিদ চৌধুরী
সাধারণ সম্পাদকঃ সায়েম হাসান, সহ সাধারণ সম্পাদকঃ আবু দাইয়ান আদিল, কোষাধ্যক্ষঃ আশরাফ হোসেন, সদস্যঃ নোমান আহমদ, কামিল আহমদ, আলী হোসেন, কাজী হামিদ, আফসারুল ইসলাম, নুরুল ইসলাম লিপু, রায়হান সিদ্দিকী, আলী আহমদ, মাজেদুল ইসলাম, শাহাদাত হোসেন, আইমান আহমদ, ফাহিম আহমদ, শাকিল আহমদ, শাকিরুল হক, জাবেদ আহমদ, ফাহাদ আহমদ, আবু হাসান, এমরান আহমদ, শাকিল আহমদ, শাকির আহমদ, রুপন, রিতন, বাপ্পোন প্রমূখ।
‘চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে আত্মপ্রকাশ ঘটে এই সংগঠনের। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছে উক্ত সংগঠনটি।সংগঠনটি সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা এবং ভালোবাসা একান্ত কাম্য।