জকিগঞ্জে যাত্রা শুরু করলো ব্যাংক এশিয়ার আউটলেট শাখা

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যাংক এশিয়ার আউটলেট শাখা। সোমবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্যবিধি মেনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাখার উদ্বোধন করা হয়।

হাবিবুল্লাহ মিসবাহ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন। সাইফুর রহমান শিপনের কোরআন তেলাওয়াতে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর ডিস্ট্রিক ম্যানেজার এমাদ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ব্যাংক এশিয়া সিলেট বিভাগের এজেন্ট ব্যাংকিং এর রিজিওনাল ম্যানেজার মো. আল আমিন, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.খলিলুর রহমান, পূবালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক হেলাল আহমদ, জকিগঞ্জ ইউপির সচিব আব্দুস ছাত্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক (অব.সার্জেন্ট) মো. বেলাল, সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি জাফরুল ইসলাম, ব্যাংক এশিয়ার সিলেট ক্লাস্টারের হেড অব এজেন্ট ব্যাংকিং মো. আব্দুস ছালাম, ব্যবসায়ী আফতাব আহমদ, সুমন বিশ্বাস, আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার প্রতিনিধি জুবেল আহমদ, আব্দুল ফাত্তাহ, জালাল উদ্দিন, রুহুল আমিন রানা, ছাদিক আহমদ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পাদনে সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যাংক এশিয়ার সুবিধা গ্রহণে গ্রাহকদের আমন্ত্রণ জানিয়েছেন জকিগঞ্জ আউটলেট শাখার এজেন্ট সাইফুর রহমান শিপন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *