সিলেটে ১৮বছরের ঐতিহ্যধারী টেইলার্স জগতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিএম টেইলার্স এন্ড ফেব্রিক্স নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। সিলেট প্লাজার নীচ তলায় বিস্তৃত পরিসরে নতুন ঠিকানায় এখন প্রতিষ্ঠানটি।

নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শূরু উপলক্ষ্যে শনিবার (১৯ডিসেম্বর) সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোছাব্বির, মাওলানা হাবিবুর রহমান ও মাহবুবুর রহমান, মাওলানা আজির উদ্দিন পাশা, মাহবুবুল হক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির প্রোপাইটর ও জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সবুর নতুন ঠিকানা থেকে পছন্দসই কাপড় সংগ্রহ করতে গ্রাহকদের স্বাগতম জানিয়েছেন।