
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের মাছুমবাজারে ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।
সততা এবং বিশ্বস্ততার সাথে গ্রাহকসেবা নিশ্চিত করতে ব্যাংকের নিজস্ব অফিসে আজ রোববার বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ আউলেট সিলেট জোন প্রধান শিকদার মো: শিহাবউদ্দীন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ বিয়ানীবাজার আউটলেট শাখার ম্যানেজার সৈয়দ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং আল মামুন কয়ছর ও মো: জুবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী জাবেদ, ধুরসদর স্কুল ও কলেজ-এর অধ্যক্ষ শ্রী বিবেক বিহারী বিশ্বাস, ২নং বিরশ্রী ইউ.পি এর চেয়ারম্যান আব্দুছ ছালাম চৌধুরী পানু, ৪নং খলাছড়া ইউ.পি এর চেয়ারম্যান কবির আহমদ,২নং বিরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৩নং কাজলশাহ ইউ.পির সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ বাহাদুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী গোলাম কিবরিয়া চৌধুরী, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মো: নুর উদ্দীন, সোনাপুর মাযহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কুতুবুল আলম, ওয়েসির গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসাইন, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন-এর সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সোনাসার ব্রীকফিল্ড এর সত্ত্বাধিকারী আব্দুুল আজিজ, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট-এর সাবেক সহকারী সচিব শুভ্র কান্তি দাস দাস, ইউপি সদস্য বুরহান উদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: জিয়াউর রহমান, আবু জাফর মো: ইমরান,তিজারাহ্ গ্রুপের চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান, ফারুক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাষ্টার মুহিবুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন পিয়ার মাহমুদ মুন্না এবং ইসলামী সংগীত পরিবেশন করেন হা: মো: আব্দুল মতিন।
বক্তব্য রাখেন বিরশ্রী মাছুম বাজার আউটলেট শাখার পরিচালক জনাব ফয়সল আহমদ খান। অনুষ্ঠানের প্রধান অতিথি আউটলেট শাখার উদ্বোধন ঘোষণা করে বলেন, সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে গ্রাহকদেরকে সেবা দিতে হবে।