
সচিবালয়ের ন্যায় পদ-পদবী ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে সারাদেশে একযোগে সকল ডিসি অফিস, ইউএনও অফিস, এসিল্যান্ড অফিসের ন্যায় জকিগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড অফিসের কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকে ১৫ নভেম্বর থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। দাবী না মানলে ৩০ নভেম্বর পর্যন্ত টানা এ কর্মসূচি চলবে। জকিগঞ্জে উপজেলা মিলনায়তনের সামনে কর্মবরতিতে অংশ নেন ইউএনও অফিসের সিএ, এমএ ফাত্তাহ, অফিস সহকারী তারিকুল ইসলাম, অফিস সহকারী মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোঃ ইমাদ উদ্দিন, অফিস সহকারী প্রশান্ত মালাকার প্রমুখ।