
হাটি হাটি পা পা করে জকিগঞ্জ টিভি সফলভাবে তাঁর পথচলার তিনটি বছর পাড়ি দিয়েছে। জকিগঞ্জ টিভি প্রান্তিক অঞ্চল জকিগঞ্জ তথা জকিগঞ্জবাসী যে যেখানে বসবাস করে তাঁদের কথা বলে। পিছিয়ে পড়া এ অঞ্চলের জনমানবদের প্রতিনিধি হিসেবে সাহসী কণ্ঠে এগিয়ে চলে। তবে জকিগঞ্জ টিভি বিশেষ কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর লেজুড়ে পরিণত হতে চায় না। স্বাধীনভাবেই সত্য কথা বলতে চায় আমার বিশ্বাস।
সংক্ষেপেই বলবো: জকিগঞ্জ টিভি যেনো হয় সীমান্তবর্তী এ অঞ্চলের সুখ-দু:খের সাথী। আমরা যেনো জকিগঞ্জ টিভির অনুসন্ধানী চোখ দিয়ে এ এলাকার ইতিহাস-ঐতিহ্য, সুবিধা-অসুবিধা, সমস্যা-সম্ভাবনা, আনন্দ-বেদনার গল্প শুনতে পারি। জকিগঞ্জ টিভি ব্যাপক জনপ্রিয়তা পাক এবং দর্শকনন্দিত হোক। জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত ভাই, ডিরেক্টর জামাল আহমদসহ যারা এ পরিবারের সাথে ওতোপ্রোতভাবে জড়িত তাঁদের সকলের সুস্থতা, নেক হায়াত কামনা করছি।