আগামি ১৬ই নভেম্বর ২০২০ ইংরেজী জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভির ৩য় বর্ষপূর্তি সফলতার সাথে অতিক্রম করবে। জকিগঞ্জ টিভি জন্মলগ্ন থেকে জকিগঞ্জের মাটি ও মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে আমরা আশা করবো আগামিতেও সততা এবং দায়বদ্ধতার সাথে জকিগঞ্জের মাটি ও মানুষের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ । দোয়া করি জকিগঞ্জ টিভি পরিবারের জন্য। আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখেন।

জন্মমাটি জকিগঞ্জের জন্য যেন সবসময় কাজ করতে পারেন। জকিগঞ্জ টিভির যাত্রালগ্ন থেকে তাদের কাজ দেখে আমরা প্রবাসে থেকেও জন্ম মাটির সাথে আছি মনে হতো। ঠিক এখনো তাদের প্রচারিত নানা ধরনের অনুষ্ঠান এবং প্রতিবেদন দেখি, মন শান্ত হয়। তাদের যাত্রা আরো বহুদূর এগিয়ে যাক এই দোয়া করি।
লেখক – মো. হোসাইন আহমদ।