জকিগঞ্জ টিভি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাসহ দেশের অন্যতম অনলাইন টিভি হিসেবে অত্যন্ত সুপরিচিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সময়মতো সংবাদ পরিবেশন উভয় ক্ষেত্রেই জকিগঞ্জ টিভি’র ভূমিকা গত ৩ বছর ধরে দেখে আসছি। জকিগঞ্জ টিভি’র উত্তরোত্তর সাফল্য কামনা করছি। চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে এ টিভি’র সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।

দেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও গণমানুষের খবর তুলে ধরে জনপ্রিয়তার মঞ্চে আসীন হয়েছে। জকিগঞ্জ টিভি’র নেপথ্যে ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত এবং টিভির একঝাঁক তরুণ সংবাদ কর্মীর নিরলস পরিশ্রম জকিগঞ্জ টিভি’কে জকিগঞ্জের গণমানুষের মুখপত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংবাদপত্র রাজনীতির গুণগত পরিবর্তন, জনমত গঠন, জনপ্রত্যাশা, মানুষের সুযোগ-সুবিধা ও অসুবিধার মাঝে সেতুবন্ধ হিসেবে কাজ করছে। আমি মনে করি জকিগঞ্জ টিভি মানুষের চাওয়া-পাওয়ার প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। সংবাদের দায়িত্ব শুধু ঘটে যাওয়া ঘটনার তথ্য বা বিবরণ প্রকাশ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষকে সচেতন করে তোলা এবং পাঠকের জ্ঞানভাণ্ডারকে ঋদ্ধ করাও সংবাদের দায়িত্ব। জকিগঞ্জ টিভি’র এ দায়িত্ব পালনে আরও বেশি মনোনিবেশ করবে বলে আশা করি। জকিগঞ্জ টিভি’র ভবিষ্যৎ পথচলা আরও সুন্দর হোক আমি এই কামনা করি। মানুষের চিন্তা-চেতনার বিকাশে এ সংবাদ মাধ্যম সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি। জাতির অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ থাকুক জকিগঞ্জ টিভি, আপোসহীন ভূমিকা অব্যাহত থাকুক। বিগত দিনের মত সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা তথা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দ্বার অব্যাহত থাকুক। ১৬ নভেম্বর জকিগঞ্জ টিভি’র চতুর্থ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে জকিগঞ্জ টিভি পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা।
লিখেছেন – আহসান হাবীব লায়েক।