জকিগঞ্জ টিভি তৃতীয় বর্ষপূর্তি সফল হোক। আগামী ১৬ই নভেম্বর রোজ সোমবার জকিগঞ্জের প্রথম অনলাইন টিভি জকিগঞ্জ টিভির ৩য় বর্ষপূর্তি। জকিগঞ্জ টিভি শুরু থেকে আজ তিন বছরে অনেক সুনাম অর্জন করেছে, জকিগঞ্জ টিভি সব সময় সত্য প্রচার করে। অনেক অসহায় মানুষের সহায়তা চেয়ে রিপোর্ট করেছে, এলাকার রাস্তা ঘাটের সমস্যা নিয়ে রিপোর্ট করে জনপ্রতিনিধিগণের নজর কাড়তে সক্ষম হয়েছে। জকিগঞ্জ টিভি কথা বলে জকিগঞ্জ মাটি ও মানুষের। আশাকরি জকিগঞ্জ উপজেলার সকল ধরনের সমস্যা সব সময় তুলে ধরবে, সব সময় সত্য প্রচারে অটল থাকবে আমার বিশ্বাস।

আমি সব সময় জকিগঞ্জ টিভির সফলতা কামনা করি।
লিখেছেন – রুবেল আহমদ শিবলু।