জকিগঞ্জে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমি আক্তার এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) পল্লব দাস এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিজিবি এর লেফটেনেন্ট কর্নেল জনাব রফিকুল ইসলাম পিএসসি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ বিয়ানিবাজার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদিপ্ত রায়, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জনাব মোস্তাকিম হায়দর, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মীর মোহাম্মদ আব্দুন নাসের।


জকিগঞ্জ উপজেলা জামে মসজিদ এর ইমাম জনাব আব্দুল মালিক এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা মহিলা দপ্তরের কর্মকর্তা জনাব সৌমিত কর্মকার।

সভায় এসময় আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুশাংকর রিংকু, জকিগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সহ কর্মকর্তা এনামুল হক সরদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী প্রমুখ।

সমাবেশে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ রোধে নারী পুরুষ ঐক্যবদ্ধ ভাবে যার যার অবস্থান থেকে মোকাবেলা করতে বলা হয়েছে। এ সংক্রান্ত যেকোনো অপরাধে দেশের প্রচলিত আইনের প্রয়োগের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি যেকোনো ধরণের নারী নির্যাতন ও সামাজিক অপরাধ শুরুর পারম্বেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলা ও তাৎক্ষনিক ভাবে বিষয়টি পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার উপরও জোর দেয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *