
আল্লাহর হাবীব হযরত মোহাম্মদ সা.-এর মহব্বতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপনকারী ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানকারীদের প্রতি যারা অশালীন ভাষা প্রয়োগ করেছেন তারা দুনিয়ায় লাঞ্চিত হয়ে মৃত্যু বরণ করেছেন এমন অনেক নজির রয়েছে। ইসলামে জায়েজ একটি স্বীকৃত বিষয়কে মুখের জোরে নাজায়েজ ফতোয়া দিয়ে যারা পাপের বোঝা বাড়াচ্ছেন তাদের চোখে যেন মোহর পড়ে গেছে। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন অনুষ্ঠানকে অস্বীকার করেন না।
সিলেটের জকিগঞ্জ উপজেলাধীন ‘বালাউট পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কমিটি’র উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ র.-এর ঈসালে সাওয়াব মাহফিলে বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত বালাউট ছাহেব বাড়ি’স্থ ‘বালাউট দারুল কোরআন মাদরাসা’ হলে অনুষ্ঠিত মাহফিলে সভাপতির বক্তব্যে হযরত মাওলানা মুফতি মোঃ উবাদুর রহমান বালাউটি বলেন- আল্লামা বালাউটি ছাহেব র. এলাকাবাসীকে নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপনের সাথে সাথে স্বীয় পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ র.-এর ইয়াদগারী হিসেবে তাঁর ঈসালে সাওয়াব মাহফিলও উদযাপনের মহৎ কর্মটির প্রচলন করে গেছেন। বালাউটি ছাহেবের অন্যতম এই খেদমতটি চালু রাখা আমাদের জন্য অবশ্য কর্তব্য।

কমিটির সভাপতি মাওলানা মাহবুবুর রহীম এর স্বাগত বক্তব্য এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে বয়ান রাখেন- মাওলানা মোঃ ইমাদ উদ্দিন ছাহেবজাদায়ে গোটারগ্রামী, ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ইউনুস আহমদ, জকিগঞ্জ ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা ফারুক আহমদ, বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদরাসার সহসুপার মাওলানা আব্দুল কাদির জিহাদী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী, মাথিউরা পূর্বপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুমিন চৌধুরী, মাওলানা আজির উদ্দিন বরমচালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা মোঃ মাহবুবুর রহমান বালাউটি, মাওলানা মোঃ হাবিবুর রহমান বালাউটি,বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব মোঃ সিরাজ উদ্দিন, মাওলানা মোঃ মাশুকুর রহমান বালাউটি, মাওলানা ডা. শাহ মোহাম্মদ ছাফিউর রহমান বালাউটি, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা খালেদ আহমদ, হাফিয আব্দুল হাসিব, হাফিয আব্দুল হালিম, ক্বারী আবুল কালাম প্রমূখ।